Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী – স্ত্রী পুলিশের জালে আটক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে জননী প্রকল্পের উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফরাজুদ্দুক ভূঁইয়া, এমআইএস কর্মকর্তা আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রসূতি সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

এছাড়া জননী প্রকল্পের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় আসবাবপত্র ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করা হয়।সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে জননী প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্প রংপুর অঞ্চলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা

আপডেটের সময়: ০৮:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে জননী প্রকল্পের উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফরাজুদ্দুক ভূঁইয়া, এমআইএস কর্মকর্তা আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রসূতি সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

 

এছাড়া জননী প্রকল্পের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় আসবাবপত্র ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করা হয়।সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে জননী প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্প রংপুর অঞ্চলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

আরও পড়ুনঃ  সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার