
মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আকরাম হোসেন গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকার ফরিদ হোসেনের ছেলে। তিনি সাভারের আমতলা এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে আকরামের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম। তাঁর বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















