
মাহাদী হাসান অন্তর, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে তিনি ব্যবসায়িক কাজে টাকা কালেকশনের উদ্দেশ্যে শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনদের কোনো যোগাযোগও সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কেউ কামরুল ফকিরের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ: ০১৭১৪৫৯৭৪৯৮
প্রতিবেদকের নাম 


















