Dhaka ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য ভোলায় কোস্ট গার্ডের অভিযান, ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার গাইবান্ধায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রাইভেট পড়ালে এমপিও বাতিল: প্রতিমন্ত্রী পুতুল গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ নাটোর লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: শেরপুর থেকে মিনি কাভার্ডভ্যানে করে গাজীপুরে আনার পথে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ উদ্ধার করা মদের মোট পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার। আজ  শনিবার (৮ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত সোর্স ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, শেরপুর জেলা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে আনা হচ্ছে।

আরও পড়ুনঃ  পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

‎এ তথ্যের ভিত্তিতে ভবানীপুর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে সেটি অতিক্রম করার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। র‍্যাবের হিসাবে এসব মদের পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এ সময় কাভার্ডভ্যানে থাকা সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-১ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দ করা আলামত ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: শেরপুর থেকে মিনি কাভার্ডভ্যানে করে গাজীপুরে আনার পথে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ উদ্ধার করা মদের মোট পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার। আজ  শনিবার (৮ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত সোর্স ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, শেরপুর জেলা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে আনা হচ্ছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে জুলাই আন্দোলন স্মরণ ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম