Dhaka ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন। খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার লালপুরে কাগজে তিন, কর্মরত দুই টেকনোলজিস্ট দুপুরের পর বন্ধ ল্যাবের নমুনা সংগ্রহ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ ফরিদপুরে আসন্ন স্থানীয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অডিও-ভিডিও প্রমাণ মিললেও অধরা ‘মালা ভাবি’, চরপাড়ায় মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ডের রাজ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ক্রাইম রিপোর্টার আব্দুল হালিম (নিরব) চট্টগ্রাম: প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬।

চট্টগ্রাম মহানগরীতে কথিত ‘মালা ভাবি’র অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। পূর্বে ফ্রি পোর্ট থেকে শুরু করে কলসি দিঘির পাড় এলাকায় প্রভাব বিস্তার করলেও, বর্তমানে পতেঙ্গা থানাধীন চরপাড়া মোড় এলাকায় বিস্তৃত হয়েছে তার এই অপরাধ সাম্রাজ্য। তবে এবার কেবল স্থানীয়দের মৌখিক অভিযোগই নয়, অনুসন্ধানী সাংবাদিকদের হাতে এসেছে তার অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট কল রেকর্ড ও অডিও-ভিডিও প্রমাণ।

কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: গত ১৫ সেপ্টেম্বর, ২০২৬ অনুসন্ধানী টিমের হাতে আসা একাধিক কল রেকর্ডে মালা ভাবির অপরাধের স্পষ্ট প্রমাণ মেলে। অডিও রেকর্ডে তাকে সরাসরি খদ্দেরের সাথে দরদাম করতে শোনা যায়—যেখানে এক রাতের জন্য নারী সরবরাহ বাবদ ২ হাজার টাকা দাবি করে সে। শুধু দেহ বাবসা নয়, একইসাথে মাদকের কেনাবেচাতেও তার সক্রিয়তা উন্মোচিত হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত কথোপকথনে জানা যায়, ১,২৫০ টাকা দিলেই ৫টি ইয়াবা ট্যাবলেটের তাৎক্ষণিক ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মালা।

আরও পড়ুনঃ  মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’- ডাঃ টিপু এমপি

পুরোনো সিন্ডিকেট ও নতুন আস্তানা: অনুসন্ধানে জানা যায়, খুলনা থেকে চট্টগ্রামে এসে ভাই ঝন্টু মাঝি ও ভাবি বিবির হাত ধরে ফ্রি পোর্ট রেললাইনের পাশে প্রথম অপকর্ম শুরু করে মালা। পরবর্তীতে কলসি দিঘির পাড়ে অনৈতিক কাজ চালাতে গিয়ে ধরা খেলে, বাড়িওয়ালার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে এলাকা থেকে সটকে পড়ে সে। বর্তমানে পতেঙ্গা থানার চরপাড়া মোড়ে বিএনপি অফিসের গলি সংলগ্ন একটি ভাড়া বাসায় ৮ থেকে ১০ জন নারী রেখে নিয়মিত মাদকের আসর ও অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই চক্র।

আরও পড়ুনঃ  দিনাজপুরে ৬৫৭ বস্তা সার জব্দ,দুই ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা

জনমনে ক্ষোভ ও প্রশাসনের অবস্থান: সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বারবার সংবাদের পাশাপাশি একাধিক অডিও-ভিডিও প্রমাণ প্রকাশিত হলেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের অলিখিত ছায়াতলে মালা এখনো অধরা বলে অভিযোগ এলাকাবাসীর। অনৈতিক এই আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অপরাধী মালাসহ তার পুরো সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  সাভারে ডিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক:৪

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। অসামাজিক ও মাদক সংক্রান্ত এসব অপকর্মের সাথে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

অডিও-ভিডিও প্রমাণ মিললেও অধরা ‘মালা ভাবি’, চরপাড়ায় মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ডের রাজ্য

আপডেটের সময়: ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ক্রাইম রিপোর্টার আব্দুল হালিম (নিরব) চট্টগ্রাম: প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬।

চট্টগ্রাম মহানগরীতে কথিত ‘মালা ভাবি’র অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। পূর্বে ফ্রি পোর্ট থেকে শুরু করে কলসি দিঘির পাড় এলাকায় প্রভাব বিস্তার করলেও, বর্তমানে পতেঙ্গা থানাধীন চরপাড়া মোড় এলাকায় বিস্তৃত হয়েছে তার এই অপরাধ সাম্রাজ্য। তবে এবার কেবল স্থানীয়দের মৌখিক অভিযোগই নয়, অনুসন্ধানী সাংবাদিকদের হাতে এসেছে তার অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট কল রেকর্ড ও অডিও-ভিডিও প্রমাণ।

কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: গত ১৫ সেপ্টেম্বর, ২০২৬ অনুসন্ধানী টিমের হাতে আসা একাধিক কল রেকর্ডে মালা ভাবির অপরাধের স্পষ্ট প্রমাণ মেলে। অডিও রেকর্ডে তাকে সরাসরি খদ্দেরের সাথে দরদাম করতে শোনা যায়—যেখানে এক রাতের জন্য নারী সরবরাহ বাবদ ২ হাজার টাকা দাবি করে সে। শুধু দেহ বাবসা নয়, একইসাথে মাদকের কেনাবেচাতেও তার সক্রিয়তা উন্মোচিত হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত কথোপকথনে জানা যায়, ১,২৫০ টাকা দিলেই ৫টি ইয়াবা ট্যাবলেটের তাৎক্ষণিক ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মালা।

আরও পড়ুনঃ  নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

পুরোনো সিন্ডিকেট ও নতুন আস্তানা: অনুসন্ধানে জানা যায়, খুলনা থেকে চট্টগ্রামে এসে ভাই ঝন্টু মাঝি ও ভাবি বিবির হাত ধরে ফ্রি পোর্ট রেললাইনের পাশে প্রথম অপকর্ম শুরু করে মালা। পরবর্তীতে কলসি দিঘির পাড়ে অনৈতিক কাজ চালাতে গিয়ে ধরা খেলে, বাড়িওয়ালার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে এলাকা থেকে সটকে পড়ে সে। বর্তমানে পতেঙ্গা থানার চরপাড়া মোড়ে বিএনপি অফিসের গলি সংলগ্ন একটি ভাড়া বাসায় ৮ থেকে ১০ জন নারী রেখে নিয়মিত মাদকের আসর ও অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই চক্র।

আরও পড়ুনঃ  মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’- ডাঃ টিপু এমপি

জনমনে ক্ষোভ ও প্রশাসনের অবস্থান: সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বারবার সংবাদের পাশাপাশি একাধিক অডিও-ভিডিও প্রমাণ প্রকাশিত হলেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের অলিখিত ছায়াতলে মালা এখনো অধরা বলে অভিযোগ এলাকাবাসীর। অনৈতিক এই আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অপরাধী মালাসহ তার পুরো সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।