Dhaka ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর’ প্রতিশ্রুতি বাস্তবায়নে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের পথে ঢাকা: তিন দলের ভিন্ন সমীকরণ ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আটোয়ারীর দোহসুহ দাখিল মাদ্রাসার বেহাল দশা,দেখার কেউ নেই

বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ সময় দেখুন

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভা বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মতবিনিময় সভা শেষ হয়। তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা কথাবাত্রা পর্যালোচনা করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই জেরে রাত ১০ টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুম সংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।

আপডেটের সময়: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভা বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় পঞ্চম শ্রেণির ৪০% শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না