
মোহাম্মদ ইয়াসিন,সাভার:
ঢাকার সাভারে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা( ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)র মিডিয়া শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভারের বক্তারপুর বেদেপাড়া, আমিনবাজার-সালেহপুর এবং ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকা থেকে মৃত রকম আলীর স্ত্রী রোকেয়া (৫০), সাভার থানার বড়দেশি এলাকার শেখ কাইয়ুম এর ছেলে শেখ তানভীর(২৮), ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নারায়ণ রাজ বংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা ঘুনিপাড়া এলাকার মীর মোশারফ হোসেনের ছেলে মীর তৌসিফ আহমেদ (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রোকেয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।
এছাড়া এক পৃথক অভিযানে ধামরাইয়ের কায়েত পাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মনোরঞ্জন রাজবংশীকে ২কেজি ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মীর তৌসিফ আহমেদ ও শেখ তানভীরসহ দুজনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


















