Dhaka ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পরিবারের ৮ ভাই বোন ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ। পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র অনুমোদন ৪ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জালে অগ্নিসংযোগ। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মো. আব্দুল করিম গাজী শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চার ইউনিয়নের সব ওয়ার্ডের সড়কের পাশে তালবীজ রোপণ করবে ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এ প্রকল্প বাস্তবায়ন করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজোয়ান ইফতেকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)-এর চেয়ারপার্সন ও শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবের প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: মামলা দায়ের

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সড়কের পাশে পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও অবদান রাখবে এ কর্মসূচি। সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদ শরণখোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পরিবেশবান্ধব উদ্যোগ। তালগাছ দীর্ঘস্থায়ী ও পরিবেশের জন্য উপকারী হওয়ায় ব্যাপক পরিসরে তালবীজ রোপণের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। চার ইউনিয়নের সব ওয়ার্ডে পরিকল্পিতভাবে তালবীজ রোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো

১৬,০৯,২৬

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পরিবারের ৮ ভাই বোন

বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন।

আপডেটের সময়: ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মো. আব্দুল করিম গাজী শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চার ইউনিয়নের সব ওয়ার্ডের সড়কের পাশে তালবীজ রোপণ করবে ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এ প্রকল্প বাস্তবায়ন করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজোয়ান ইফতেকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)-এর চেয়ারপার্সন ও শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবের প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সড়কের পাশে পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও অবদান রাখবে এ কর্মসূচি। সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদ শরণখোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পরিবেশবান্ধব উদ্যোগ। তালগাছ দীর্ঘস্থায়ী ও পরিবেশের জন্য উপকারী হওয়ায় ব্যাপক পরিসরে তালবীজ রোপণের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। চার ইউনিয়নের সব ওয়ার্ডে পরিকল্পিতভাবে তালবীজ রোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২

১৬,০৯,২৬