Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু

মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা জামাল হাওলাদার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে কচিখালী সংলগ্ন সাগরে মাছ ধরার সময় হঠাৎ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ জনার মধ্য থেকে চারজন সাঁতরে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হলেও জামাল হাওলাদার সাঁতরে নিরাপদে উঠতে পারেননি। সাগরের স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজের পর দীর্ঘ সময় ধরে তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

পরদিন বুধবার (১৯ আগস্ট) দুপুরে হঠাৎ শহিদুল শিকদারের জালে জামাল হাওলাদারের মরদেহ উঠে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জামাল হাওলাদার আমতলী গ্রামের বাসিন্দা তোফেল হাওলাদারের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমারখালীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু

আপডেটের সময়: ০৭:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা জামাল হাওলাদার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে কচিখালী সংলগ্ন সাগরে মাছ ধরার সময় হঠাৎ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ জনার মধ্য থেকে চারজন সাঁতরে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হলেও জামাল হাওলাদার সাঁতরে নিরাপদে উঠতে পারেননি। সাগরের স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজের পর দীর্ঘ সময় ধরে তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত

পরদিন বুধবার (১৯ আগস্ট) দুপুরে হঠাৎ শহিদুল শিকদারের জালে জামাল হাওলাদারের মরদেহ উঠে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জামাল হাওলাদার আমতলী গ্রামের বাসিন্দা তোফেল হাওলাদারের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমারখালীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে "দৈনিক আজকের জনবাণী" প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ