Dhaka ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা ধুনটের সোনাহাটায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা’র উদ্বোধন জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ

লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের নাজমুল মেম্বারের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজিদ তার মা ছাবিনা খাতুনের সঙ্গে গ্রামের বটতলা এলাকায় পাট শুকাতে যায়। একপর্যায়ে খেলাধুলা করার কথা বলে মায়ের কাছ থেকে বাড়িতে চলে আসে সে। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ছাবিনা খাতুন বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে নাজমুল মেম্বারের পুকুরে সাজিদকে পানিতে ভাসতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাজিদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন

লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের নাজমুল মেম্বারের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজিদ তার মা ছাবিনা খাতুনের সঙ্গে গ্রামের বটতলা এলাকায় পাট শুকাতে যায়। একপর্যায়ে খেলাধুলা করার কথা বলে মায়ের কাছ থেকে বাড়িতে চলে আসে সে। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ছাবিনা খাতুন বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে নাজমুল মেম্বারের পুকুরে সাজিদকে পানিতে ভাসতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাজিদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা