Dhaka ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে রাইড শেয়ারিংয়ের পরিচয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাউফলের নিপু কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করলেন ডা. জুবাইদা ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

“আজ ১৪ জুন রোজ রবিবার সকাল ১০ টার সময় চট্টগ্রাম মডেল স্কুলে খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”-বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সারা বিশ্ব মুখর, তখন সেই আনন্দ, উদ্দীপনা ও ইতিবাচক শক্তিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে চট্টগ্রাম মডেল স্কুল। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি।

আরও পড়ুনঃ  কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে কবি কাজী কাদের নেওয়াজের স্মৃতি বিজড়িত বাড়িটি।

“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার প্র্যাকটিস সেশন। বিশ্বকাপ ফুটবলের আবহে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জানা গেছে, ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২১ জুন ২০২৬ (রবিবার) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
আজকের প্র্যাকটিস সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সুপন দেবনাথ ও মেহেদী হাসান ছোটন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন রুমানা পারভীন আক্তার, কণিকা, লাকি দাস, চৈতি, জান্নাত ঊর্মি, মোমেনা আক্তার, সানজিদা আক্তার ও মিম আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।

আরও পড়ুনঃ  পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে রাইড শেয়ারিংয়ের পরিচয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাউফলের নিপু

বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল

আপডেটের সময়: ০৫:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

“আজ ১৪ জুন রোজ রবিবার সকাল ১০ টার সময় চট্টগ্রাম মডেল স্কুলে খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”-বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সারা বিশ্ব মুখর, তখন সেই আনন্দ, উদ্দীপনা ও ইতিবাচক শক্তিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে চট্টগ্রাম মডেল স্কুল। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার প্র্যাকটিস সেশন। বিশ্বকাপ ফুটবলের আবহে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জানা গেছে, ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২১ জুন ২০২৬ (রবিবার) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
আজকের প্র্যাকটিস সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সুপন দেবনাথ ও মেহেদী হাসান ছোটন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন রুমানা পারভীন আক্তার, কণিকা, লাকি দাস, চৈতি, জান্নাত ঊর্মি, মোমেনা আক্তার, সানজিদা আক্তার ও মিম আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।

আরও পড়ুনঃ  জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক