Dhaka ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা ভুলে যাওয়ার রোগ (ডিমেনশিয়া) বাড়ছে, বলছেন বিশেষজ্ঞরা চন্দ্রগঞ্জ উপজেলায় পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ জনপ্রতিনিধি কাছে অবহেলিত কালিরছড়া এলাকা : বেহাল দশায় জনজীবন বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো বসতবাড়ি, সর্বস্ব হারিয়ে পথে ৩ পরিবার চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কোম্পানীগঞ্জ ইউনাইটেড হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার মডেল থানা সংলগ্ন নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম এলাকার মৃত নাজিমুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, থানা সংলগ্ন ব্যস্ত এ সড়কে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, গতিনিয়ন্ত্রণ ও পথচারীবান্ধব অবকাঠামোর অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ  পবায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার, গতিরোধক নির্মাণ এবং জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেটের সময়: ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার মডেল থানা সংলগ্ন নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম এলাকার মৃত নাজিমুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, থানা সংলগ্ন ব্যস্ত এ সড়কে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, গতিনিয়ন্ত্রণ ও পথচারীবান্ধব অবকাঠামোর অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে