Dhaka ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪ কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এখনো উদঘাটন হয়নি ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা ফেরির অভাবে সন্ন্যাসী-কলারোণ ঘাট এখন মরণফাঁদ, জীবনঝুঁকিতে চার উপজেলার মানুষ চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো

ডেস্ক নিউজ

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এই স্লোগানে রবিবার (১৪ জুন) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়ার উদ্যোগে পটিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে দু’শর বেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পটিয়ার সভাপতি এ্যাডভোকেট কবি শেখর নাথের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় ও সনাক অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশ গুপ্ত, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সজল ধর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য এডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বান পালিত, ইয়াছমিন আকতার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা, বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, ইয়াছমিন আকতার, তাকিয়া নূর বৃষ্টি, রিংকা বড়ুয়া, এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়।
শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ কি, কেন এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম জাহাঙ্গীর আলম।
এ সময় তথ্য চেয়ে আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয় উপ্িস্থত সবাইকে অবগত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এসময় স্বতঃফূর্ত অংশগ্রহন করেন এবং সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার হিসেবে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন। শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অবগত হয়ে সেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করলে সঠিক সেবা পাবে। এই আইনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হয়েছে। কিছু ক্ষেত্রে কিছু তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ থাকলেও এটি একটি কার্যকর আইন। এই আইন সম্পর্কে প্রত্যেকের জানা এবং প্রয়োজনে প্রয়োগ করা উচিত।
সভাপতির বক্তব্যে সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকে কবিশেখর নাথ বলেন, সনাক তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনসচেতনতায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকে যে ধারণা পেয়েছে আমার বিশ্বাস তা সারা জীবন কাজে আসবে।
এ বিষয়ে আরো কোনো ধরনের জানার থাকলে, শেখার প্রয়োজন থাকে সনাক পটিয়া সব ধরনের সহায়তা দেবে। আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের পটিয়া কলেজে যাত্রা শুরু, আগামীতেও আমরা নানা কর্মসূচি নিয়ে আসবো। তিনি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য পটিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লামায় লক্ষ্য ২ লাখ চারা

ক্যাম্পেইনে উপস্থিত সকলের মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক লিফলেট ও টিআইবি রিস্ট ব্যান্ড বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো

আপডেটের সময়: ০৯:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ডেস্ক নিউজ

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এই স্লোগানে রবিবার (১৪ জুন) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়ার উদ্যোগে পটিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে দু’শর বেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পটিয়ার সভাপতি এ্যাডভোকেট কবি শেখর নাথের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় ও সনাক অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশ গুপ্ত, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সজল ধর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য এডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বান পালিত, ইয়াছমিন আকতার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা, বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, ইয়াছমিন আকতার, তাকিয়া নূর বৃষ্টি, রিংকা বড়ুয়া, এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়।
শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ কি, কেন এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম জাহাঙ্গীর আলম।
এ সময় তথ্য চেয়ে আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয় উপ্িস্থত সবাইকে অবগত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এসময় স্বতঃফূর্ত অংশগ্রহন করেন এবং সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার হিসেবে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন। শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অবগত হয়ে সেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করলে সঠিক সেবা পাবে। এই আইনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হয়েছে। কিছু ক্ষেত্রে কিছু তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ থাকলেও এটি একটি কার্যকর আইন। এই আইন সম্পর্কে প্রত্যেকের জানা এবং প্রয়োজনে প্রয়োগ করা উচিত।
সভাপতির বক্তব্যে সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকে কবিশেখর নাথ বলেন, সনাক তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনসচেতনতায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকে যে ধারণা পেয়েছে আমার বিশ্বাস তা সারা জীবন কাজে আসবে।
এ বিষয়ে আরো কোনো ধরনের জানার থাকলে, শেখার প্রয়োজন থাকে সনাক পটিয়া সব ধরনের সহায়তা দেবে। আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের পটিয়া কলেজে যাত্রা শুরু, আগামীতেও আমরা নানা কর্মসূচি নিয়ে আসবো। তিনি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য পটিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম