Dhaka ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করলেন ডা. জুবাইদা ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী

মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

দিল্লিতে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের রেশ কাটতে না কাটতেই আবারও সীমান্তে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে শতাধিক মানুষকে জড়ো করার খবর পাওয়া গেছে। তবে বিএসএফের এই তৎপরতা রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে রাতভর সীমান্ত পাহারা দিয়েছেন। বিজিবি ও আমজনতার এই সমন্বিত প্রতিরোধ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

রবিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে, পুরো সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি ও টহল বজায় রেখেছেন। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অধীনস্থ বিএসএফের ‘নাটুয়াটলী ক্যাম্প’-এর ২২ ও ২৩ নম্বর গেটের সামনে শনিবার রাতে হঠাৎ করেই শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। গোপন সূত্রে এই পুশইনের খবরটি বাংলাদেশের সীমান্তে পৌঁছানো মাত্রই সতর্ক হয়ে ওঠে বিজিবি ও স্থানীয়রা।

আরও পড়ুনঃ  পবায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের খবর ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিজেদের এলাকার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাই এবার আর ঘরে বসে থাকেননি সীমান্তবাসী।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “আমরা সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ করতে দেব না। বিজিবি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও বিভিন্ন পয়েন্টে রাত জেগে পাহারা দিয়েছি।”
“বিএসএফ যদি আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাই করে কাউকে পাঠাতো, তবে সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু এভাবে জোরপূর্বক ও অন্যায়ভাবে পুশইনের চেষ্টা আমরা মেনে নেব না। দেশের স্বার্থে প্রয়োজনে ভবিষ্যতেও আমরা এভাবে পাহারায় নামব।”

আরও পড়ুনঃ  ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

এই উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান সাংবাদিকদের আশ্বস্ত করেছেন।
তিনি জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি সবসময়ই জারি থাকে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের অপচেষ্টা প্রতিহত করতে সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেন তিনি। তবে যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী

আপডেটের সময়: ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

দিল্লিতে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের রেশ কাটতে না কাটতেই আবারও সীমান্তে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে শতাধিক মানুষকে জড়ো করার খবর পাওয়া গেছে। তবে বিএসএফের এই তৎপরতা রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে রাতভর সীমান্ত পাহারা দিয়েছেন। বিজিবি ও আমজনতার এই সমন্বিত প্রতিরোধ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

রবিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে, পুরো সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি ও টহল বজায় রেখেছেন। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  এক হাজার চারা রোপণের অঙ্গীকার নিয়ে জ্যোতি ফোরামের ৭ম সবুজ অভিযান সম্পন্ন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অধীনস্থ বিএসএফের ‘নাটুয়াটলী ক্যাম্প’-এর ২২ ও ২৩ নম্বর গেটের সামনে শনিবার রাতে হঠাৎ করেই শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। গোপন সূত্রে এই পুশইনের খবরটি বাংলাদেশের সীমান্তে পৌঁছানো মাত্রই সতর্ক হয়ে ওঠে বিজিবি ও স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের খবর ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিজেদের এলাকার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাই এবার আর ঘরে বসে থাকেননি সীমান্তবাসী।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “আমরা সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ করতে দেব না। বিজিবি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও বিভিন্ন পয়েন্টে রাত জেগে পাহারা দিয়েছি।”
“বিএসএফ যদি আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাই করে কাউকে পাঠাতো, তবে সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু এভাবে জোরপূর্বক ও অন্যায়ভাবে পুশইনের চেষ্টা আমরা মেনে নেব না। দেশের স্বার্থে প্রয়োজনে ভবিষ্যতেও আমরা এভাবে পাহারায় নামব।”

আরও পড়ুনঃ  বান্দরবান পৌরসভার উদ্যোগে "ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক"সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত