Dhaka ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করলেন ডা. জুবাইদা ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা

ইঞ্জি. খান মোঃ নওতাজ, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার মঠবাড়ীয়া থেকে ধূলিয়া সম্মেলন মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অবশেষে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের কাজে নেমেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌশিফুর রহমান রাফা।

রবিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় তরুণ ও ছাত্রদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের বিভিন্ন স্থানের গর্ত ভরাট ও সংস্কার কার্যক্রম শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা, চাঁদপুর, ভোলা ও আশপাশের এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। প্রায় এক দশক ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে তৌশিফুর রহমান রাফা বলেন, “এই সড়কটি আমাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট আমি নিজ চোখে দেখে আসছি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দিকে তাকিয়ে না থেকে আমি ব্যক্তিগতভাবে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতায় কিছু অর্থ সংগ্রহ করে ইটের খোয়া, বালু ও প্রয়োজনীয় উপকরণ কিনেছি। এরপর স্থানীয় ছাত্র ও তরুণদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের গর্তগুলো ভরাটের কাজ শুরু করেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ। আমি চাই মানুষ নিরাপদে চলাচল করুক। সামর্থ্য অনুযায়ী পুরো সড়কটিকে চলাচলের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছি। অনেকবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি। রাফা নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই সে এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করছে। আমরা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আশা করি প্রশাসনও দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা করবে।”

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

এদিকে স্থানীয়দের মতে, তরুণ সমাজের এমন উদ্যোগ শুধু জনদুর্ভোগ কমাতেই সহায়ক নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে। তারা দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা

কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা

আপডেটের সময়: ০৯:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইঞ্জি. খান মোঃ নওতাজ, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার মঠবাড়ীয়া থেকে ধূলিয়া সম্মেলন মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অবশেষে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের কাজে নেমেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌশিফুর রহমান রাফা।

রবিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় তরুণ ও ছাত্রদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের বিভিন্ন স্থানের গর্ত ভরাট ও সংস্কার কার্যক্রম শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জে

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা, চাঁদপুর, ভোলা ও আশপাশের এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। প্রায় এক দশক ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে তৌশিফুর রহমান রাফা বলেন, “এই সড়কটি আমাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট আমি নিজ চোখে দেখে আসছি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দিকে তাকিয়ে না থেকে আমি ব্যক্তিগতভাবে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতায় কিছু অর্থ সংগ্রহ করে ইটের খোয়া, বালু ও প্রয়োজনীয় উপকরণ কিনেছি। এরপর স্থানীয় ছাত্র ও তরুণদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের গর্তগুলো ভরাটের কাজ শুরু করেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ। আমি চাই মানুষ নিরাপদে চলাচল করুক। সামর্থ্য অনুযায়ী পুরো সড়কটিকে চলাচলের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে রংপুর সহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছি। অনেকবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি। রাফা নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই সে এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করছে। আমরা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আশা করি প্রশাসনও দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা করবে।”

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি