Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি ও জমি বিক্রির অভিযোগ জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রচন্ড গরমে ত্বকের রোগ বেড়েছে, করণীয় জানালেন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের আদালতে মুফতি আমির হামজা, মানহানি মামলায় পেলেন স্থায়ী জামিন। ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের মৃধাপাড়া এলাকা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুর সদর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মৃত আজগর আলীর মেয়ে মোছাঃ বুলবুলি(৫৮)।পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় মরহুম শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের হাফ-বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন খোদেজা বেগমসহ কয়েকজন। মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর সদর থানার পুলিশ ওই বাসায় তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন

​তল্লাশিকালে খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তায় নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে ক্রেতা হিসেবে আসা মোছাঃ বুলবুলিকে গ্রেপ্তার করে পুলিশ।জামালপুর সদর থানার ওসি মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা এবং বুলবুলি তা ক্রয়ের উদ্দেশ্যে সেখানে আসার কথা স্বীকার করেছেন। খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জে
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের কামারখন্দে মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি ও জমি বিক্রির অভিযোগ

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময়: ০৭:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের মৃধাপাড়া এলাকা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুর সদর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মৃত আজগর আলীর মেয়ে মোছাঃ বুলবুলি(৫৮)।পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় মরহুম শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের হাফ-বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন খোদেজা বেগমসহ কয়েকজন। মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর সদর থানার পুলিশ ওই বাসায় তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

​তল্লাশিকালে খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তায় নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে ক্রেতা হিসেবে আসা মোছাঃ বুলবুলিকে গ্রেপ্তার করে পুলিশ।জামালপুর সদর থানার ওসি মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা এবং বুলবুলি তা ক্রয়ের উদ্দেশ্যে সেখানে আসার কথা স্বীকার করেছেন। খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে দুইশো বছরের পুরোনো চাম্বলের সিমাই খাল