Dhaka ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা মাদারগঞ্জে সমবায় সমিতির_ আমানতের টাকা ফেরত পেতে, ৭২ ঘন্টার আল্টিমেটাম

ফরিদপুরে নতুন ২৫ জন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় হাম (Measles) রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৭ জনে। একই সময়ে হামে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৫ জন রোগীর মধ্যে ২১ জন ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন ভর্তি হয়েছেন ফরিদপুর জেনারেল হাসপাতালে। বর্তমানে দুটি হাসপাতালে মোট ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রচন্ড গরমে ত্বকের রোগ বেড়েছে, করণীয় জানালেন বিশেষজ্ঞরা

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি ২১ জনসহ মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি ৪ জনসহ মোট ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৮১০ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৭৬৩ জন, বোয়ালমারীতে ২৪ জন, আলফাডাঙ্গায় ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, নগরকান্দায় ২ জন এবং অন্যান্য জেলা থেকে আগত রোগীও চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ  জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি, চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

ফরিদপুরে নতুন ২৫ জন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭

আপডেটের সময়: ১১:০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬