Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৪ সময় দেখুন

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪১৯.৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-৯৩১৪ সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ১x সি টাইপ (+) দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে। অভিযানকালে ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় (বর্গ-৯২৭৪, এমএস ৭৯ এম/১৫) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের মধ্যে সেগুন কাঠ ২৫৩.০৩ ঘনফুট (১৯৩ টুকরা) এবং গামারী কাঠ ১৬৬.৫২ ঘনফুট (৭৮ টুকরা)। সবমিলিয়ে ৪১৯.৫৫ ঘনফুট কাঠের ২৭১টি টুকরা আটক করা হয়েছে। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পরে আটককৃত কাঠগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধভাবে কাঠ পাচার ও মজুতের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

আরও পড়ুনঃ  ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

আপডেটের সময়: ১০:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪১৯.৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-৯৩১৪ সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ১x সি টাইপ (+) দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে। অভিযানকালে ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় (বর্গ-৯২৭৪, এমএস ৭৯ এম/১৫) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের মধ্যে সেগুন কাঠ ২৫৩.০৩ ঘনফুট (১৯৩ টুকরা) এবং গামারী কাঠ ১৬৬.৫২ ঘনফুট (৭৮ টুকরা)। সবমিলিয়ে ৪১৯.৫৫ ঘনফুট কাঠের ২৭১টি টুকরা আটক করা হয়েছে। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে গ্যাসের নামে শুরু হয়েছে পকেট কাটা

পরে আটককৃত কাঠগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধভাবে কাঠ পাচার ও মজুতের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

আরও পড়ুনঃ  অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও!