
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিন উপলক্ষে পত্নীতলা উপজেলায় দোয়া ও মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২৬ শনিবার বিকাল ৫ টায় পত্নীতলা উপজেলা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নজিপুর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়কক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সামসুজ্জোহা খান জোহা। প্রধান বক্তা হিসেবে ছিলেন, নওগাঁ জেলার জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোকছেদুল হক (সিরি)।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের সাবেক (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল ফারুক (বিএ)। এ সময় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির মধ্যে ছিলেন, মোঃ মামুন হোসেন
-সভাপতি নজিপুর পৌর বিএনপি, মোঃ ফজলুল হক- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিপুর পৌর বিএনপি, মোঃ নজরুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি, মোঃ রমজান আলী সরদার-সাংগঠনিক সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি, মোঃ এ. জেড মিজান- সাংগঠনিক সম্পাদক নজিপুর পৌর বিএনপি, মোঃ আব্দুল্লাহ আল মামুন-সম্পাদক নজিপুর পৌর বিএনপি। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলার বিএনপির মনোনীত বিভিন্ন সাবেক ও বর্তমান (ইউপি) চেয়ারম্যান বৃন্দ যথাক্রমে- দিবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক, নির্মইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর, শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নওশাদ ও মোঃ সিরাজুল, আকবারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আক্কাস আলী মন্ডল, পত্নীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ আলী, নজিপুর সদর ইপি চেয়ারম্যান বর্তমান মোঃ হাবিবুর রহমান (মিন্টু), পার্টিচোরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, পত্নীতলা উপজেলার ৫ নাম্বার ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ তহিদুর রহমান (স্বপন সরকার), সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি মেম্বার মোঃ খয়বর আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, কৃষক দলের
সভাপতি মোঃ ছায়েদ আলী (ম্যারাডোনা) এবং যুবদল সভাপতি মোঃ সাদ্দাম হোসেন , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ , বিভিন্ন প্রকারের সংবাদকর্মী বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম তাঁর ভূমিকা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এবং গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনের নানান স্মৃতি নিয়ে আলোচনা করেন এই আপসহীন নেত্রীর। বক্তারা আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের স্মৃতি নেতাকর্মীদের মাঝে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একই সঙ্গে ও জনগণের শান্তি, সমৃদ্ধি সার্বিক ও কল্যাণ এবং দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করা হয়।
প্রতিবেদকের নাম 


















