Dhaka ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রায়পুর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী হেলালের ভিডিও চিএে ঘুষ গ্রহণ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময় পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ লাইসেন্সবিহীন ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ইউএনও-র কঠোর হুঁশিয়ারি ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা

নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রায়হান কবির সুজন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী মোঃ জাহিদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম (শফিক) এবং মোঃ মামুন আলী। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং মানবজমিন-এর লালপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন।

আরও পড়ুনঃ  মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। ​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

আপডেটের সময়: ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রায়হান কবির সুজন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী মোঃ জাহিদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম (শফিক) এবং মোঃ মামুন আলী। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং মানবজমিন-এর লালপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন।

আরও পড়ুনঃ  চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল