Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’

আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মিঠুন সাহা,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধারে একক সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিবির উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী আনচারুল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে এগুলো ডবলমুরিং থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কু/পি/য়ে হ/ত্যা

লুট হওয়া সরকারি আগ্নেয়াস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিবির পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে একক সাফল্যের জন্য সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার আনচারুল করিমের এ সাফল্যের প্রশংসা করেন এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তাকে উৎসাহিত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কার

আপডেটের সময়: ০৫:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মিঠুন সাহা,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধারে একক সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিবির উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী আনচারুল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে এগুলো ডবলমুরিং থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুনঃ  লোডশেডিংয়ে বিপর্যস্ত চট্টগ্রামের গ্রামাঞ্চল, উৎপাদনের পরও ঘরে নেই বিদ্যুৎ