
শেখ রাফসান, মোংলা প্রতিনিধিঃ
মোংলার জয়মনিতে বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে আটক পরবর্তীতে বাড়ির মালিকের উপর হামলা, বাড়ির মালিক গুরুতর জখম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ বেড়ে প্রেরণ করা হয়। উপজেলার মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামের ৭নং ওয়ার্ডের মনির সেখের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এবং বাড়ির মালিকের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১২ টার দিকে একটি চোরের দল চুরি করতে মনির সেখের বাড়িতে ঢুকে, চুরি করার সময় হাতে-নাতে বাড়ির মালিক মনির সেখ তাদের আটক করে। ভুক্তভোগীর ভাই টুটুল সেখ বলেন” মনির সেখের বাড়িতে চুরি হয়।
এ সময় চোরের দলকে মনির সেখ হাতে নাতে ধরেন। চুরি হওয়া সালিশটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাওলাদার করেন। ৯ মে সকাল বেলা বাড়ির মালিক মনির সেখ রাস্তা থেকে বাড়ির দিকে ফেরার পথে ওত পেতে থাকা চুরির সদস্য রাব্বি সেখ (২০) তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। আহত ব্যক্তির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে রাব্বি সেখ পালিয়ে যায়। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা গুরুতর হওয়ায়। উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠান চিকিৎসকেরা। রাব্বি শেখের (২০) বাড়ি জয়মনির ৭নং ওয়ার্ডে। তিনি জাহাঙ্গীর শেখের ছেলে (সেলিম হাওলাদারের পালক পুত্র)এই ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।।
প্রতিবেদকের নাম 


















