Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু মেঘে ঢাকা পাহাড়ের স্বর্গরাজ্য: পর্যটনের রোমাঞ্চকর দিগন্তে পার্বত্য কন্যা বান্দরবান লামায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতির ওপর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নিয়ম না মেনেই চলছে প্রাথমিক বিদ্যালয়, সময়ের আগেই গেটে ঝুললো তালা

সামান্য বৃষ্টিতেই অন্ধাকারে রুমা: লোডশেডিং আর অব্যবস্থাপনায় জনজীবন অতিষ্ঠ

লিটন ত্রিপুরা, রুমা প্রতিনিধি: রুমা (বান্দরবান): পাহাড়ি উপজেলা রুমায় বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের সঙ্গী। ঘণ্টার ব্যবধানে ৩-৪ বার আসা-যাওয়া করছে বিদ্যুৎ। আর সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই, ঘণ্টার পর ঘণ্টা এমনকি পুরো দিন বিদ্যুৎহীন থাকছে গোটা উপজেলা। সঞ্চালন লাইনের অব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সৃষ্ট এই ভোগান্তিতে স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুঁটি (পিলার) এবং মূল সঞ্চালন তারগুলো লতাপাতা ও আগাছায় ঢেকে গেছে। দীর্ঘদিন সংস্কার বা পরিষ্কার না করায় অনেক জায়গায় গাছের ডালপালা তারের ওপর ঝুলে আছে। বিদ্যুতের তারে দেখা দিয়েছে জট। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই এসব ডালপালার কারণে লাইনে ত্রুটি দেখা দেয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ  বোরহানউদ্দিনে মাদকসহ কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

​স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি সময়মতো পিলারের চারপাশ পরিষ্কার করা হতো এবং ঝুলে থাকা ডালপালাগুলো ছাঁটাই করা হতো, তবে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা অনেকাংশেই কমে আসত। এই ছোট ছোট সমস্যাগুলো দ্রুত সমাধান না করায় পুরো উপজেলাকে দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হচ্ছে।
​বিদ্যুৎহীনতার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা দ্রুত সংস্কারে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন রুমাবাসী। তারা মনে করছেন, দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে জনজীবনে স্বস্তি ফিরবে।

আরও পড়ুনঃ  রংপুর শিশু হাসপাতাল চকচকে ভবন, শূন্য জনবল
Tag :
জনপ্রিয় পোস্ট

বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২

সামান্য বৃষ্টিতেই অন্ধাকারে রুমা: লোডশেডিং আর অব্যবস্থাপনায় জনজীবন অতিষ্ঠ

আপডেটের সময়: ০৫:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

লিটন ত্রিপুরা, রুমা প্রতিনিধি: রুমা (বান্দরবান): পাহাড়ি উপজেলা রুমায় বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের সঙ্গী। ঘণ্টার ব্যবধানে ৩-৪ বার আসা-যাওয়া করছে বিদ্যুৎ। আর সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই, ঘণ্টার পর ঘণ্টা এমনকি পুরো দিন বিদ্যুৎহীন থাকছে গোটা উপজেলা। সঞ্চালন লাইনের অব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সৃষ্ট এই ভোগান্তিতে স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুঁটি (পিলার) এবং মূল সঞ্চালন তারগুলো লতাপাতা ও আগাছায় ঢেকে গেছে। দীর্ঘদিন সংস্কার বা পরিষ্কার না করায় অনেক জায়গায় গাছের ডালপালা তারের ওপর ঝুলে আছে। বিদ্যুতের তারে দেখা দিয়েছে জট। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই এসব ডালপালার কারণে লাইনে ত্রুটি দেখা দেয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ  সাপাহারে নির্বাচন পরবর্তী বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

​স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি সময়মতো পিলারের চারপাশ পরিষ্কার করা হতো এবং ঝুলে থাকা ডালপালাগুলো ছাঁটাই করা হতো, তবে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা অনেকাংশেই কমে আসত। এই ছোট ছোট সমস্যাগুলো দ্রুত সমাধান না করায় পুরো উপজেলাকে দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হচ্ছে।
​বিদ্যুৎহীনতার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা দ্রুত সংস্কারে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন রুমাবাসী। তারা মনে করছেন, দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে জনজীবনে স্বস্তি ফিরবে।

আরও পড়ুনঃ  শখের বশে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের