Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

রুবাইয়া বিনতে কাসেম

আবদুল আজিজ সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমকে ঘিরে বর্তমানে স্থানীয় প্রশাসনিক অঙ্গন ও জনমহলে ব্যাপক আলোচনা চলছে। একদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, অন্যদিকে দায়িত্ব পালনে সততা ও দৃঢ় অবস্থানের কারণে সাধারণ মানুষের প্রশংসা—সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সেবাগ্রহীতাদের অনেকেই বলছেন, তিনি দায়িত্ব পালনে আন্তরিক ও নিষ্ঠাবান। বিশেষ করে ভূমি সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও অবৈধ সুবিধা আদায়ে বাধা পেয়ে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি মামলা দিয়ে হয়রানি এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টাও করা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
সচেতন মহলের মতে, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগত আক্রমণ নয়; বরং সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। তারা মনে করেন, প্রশাসনে স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠায় কাজ করা কর্মকর্তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল বলছে, নানা চাপ ও প্রতিবন্ধকতার মধ্যেও রুবাইয়া বিনতে কাশেম সততা ও ন্যায়ের পথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনসেবাকে প্রাধান্য দিয়ে তাঁর কার্যক্রম অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ২ লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

আপডেটের সময়: ০১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬