Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু

হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে বিপজ্জনক গর্ত, আজও উল্টে গেল বালুবাহী ট্রাক

হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে বিপজ্জনক গর্ত, আজও উল্টে গেল বালুবাহী ট্রা।

নাজমুল ফয়েজ টুটুল, প্রতিনিধি, হোসেনপুর, কিশোরগঞ্জ: ৯ মে ২০২৬ হোসেনপুর উপজেলার ১নং জিনারি ইউনিয়নের চর হাজিপুর গ্রামের হোসেনপুর টু দেওয়ানগঞ্জ মেইন রোডের পাশে সৃষ্ট বড় গর্তে পড়ে আজ দুপুরে আবারও দুর্ঘটনার শিকার হয়েছে একটি বালুবাহী ট্রাক। স্থানীয়দের অভিযোগ। এই গর্তটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় কিছুদিন পরপরই এখানে যানবাহন দুর্ঘটনায় পড়ছে।
আজ শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে দেওয়ানগঞ্জমুখী একটি বালুবোঝাই ট্রাক চর হাজিপুর এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশের গভীর গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি কাত হয়ে গর্তে পড়ে যায়। এতে চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে।
চর হাজিপুর গ্রামের বাসিন্দা মো.নাদিম সরকার বলেন, এই গর্তটা প্রায় ৬ মাস ধরে। বৃষ্টি হলে পানি জমে আরও ভয়ঙ্কর হয়। গত মাসেও একটা অটোরিকশা আর একটা মোটরসাইকেল উল্টে গেছে। বারবার ইউনিয়ন পরিষদে জানিয়েও কোনো লাভ হয়নি।

আরও পড়ুনঃ  রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার আসামি গ্রেফতার

স্থানীয় দোকানদার রহিমা বেগম জানান, “রাতের বেলা তো আরও ঝুঁকি। লাইট নাই, গর্ত বোঝা যায় না। আজ বালুর ট্রাক পড়ল, কাল হয়তো যাত্রীবাহী বাস পড়বে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কার্যক্রম শুরু

এ বিষয়ে ১নং জিনারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। সড়ক ও জনপথ বিভাগকে ইতিমধ্যে জানানো হয়েছে। বর্ষার আগেই গর্তটি ভরাট ও রাস্তার ওই অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

এলাকাবাসী দ্রুত গর্ত ভরাট ও সড়কে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে বিপজ্জনক গর্ত, আজও উল্টে গেল বালুবাহী ট্রাক

আপডেটের সময়: ০৬:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে বিপজ্জনক গর্ত, আজও উল্টে গেল বালুবাহী ট্রা।

নাজমুল ফয়েজ টুটুল, প্রতিনিধি, হোসেনপুর, কিশোরগঞ্জ: ৯ মে ২০২৬ হোসেনপুর উপজেলার ১নং জিনারি ইউনিয়নের চর হাজিপুর গ্রামের হোসেনপুর টু দেওয়ানগঞ্জ মেইন রোডের পাশে সৃষ্ট বড় গর্তে পড়ে আজ দুপুরে আবারও দুর্ঘটনার শিকার হয়েছে একটি বালুবাহী ট্রাক। স্থানীয়দের অভিযোগ। এই গর্তটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় কিছুদিন পরপরই এখানে যানবাহন দুর্ঘটনায় পড়ছে।
আজ শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে দেওয়ানগঞ্জমুখী একটি বালুবোঝাই ট্রাক চর হাজিপুর এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশের গভীর গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি কাত হয়ে গর্তে পড়ে যায়। এতে চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে।
চর হাজিপুর গ্রামের বাসিন্দা মো.নাদিম সরকার বলেন, এই গর্তটা প্রায় ৬ মাস ধরে। বৃষ্টি হলে পানি জমে আরও ভয়ঙ্কর হয়। গত মাসেও একটা অটোরিকশা আর একটা মোটরসাইকেল উল্টে গেছে। বারবার ইউনিয়ন পরিষদে জানিয়েও কোনো লাভ হয়নি।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন