
স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মাদারগঞ্জ উপজেলার নব্বইচর গ্রামের মৃত সুবাদজ্জামানের ছেলে মো. নিজাম (৪১) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুরা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. ইউনুস মিয়া (২১)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলা নং–১৫, তারিখ ২১ অক্টোবর ২০২৬, রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার (২১ অক্টোবর২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে আটককৃত দুজনকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পরিশেষে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমাদের এই বাংলাদেশকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















