
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমাবে জীবন ও সম্পদের ক্ষতি “—এই প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যু নয় ‘ স্লোগান সামনে রেখে নওগাঁর পত্নীতলা জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৬ উপলক্ষে লিফলেট বিতরণ, সচেতনামূলক দিকনির্দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১ টা ৩০ মিনিটে পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চন সহ দেশের সকল সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, চাকরি পথচারীসহ সবার সচেতনতা অত্যন্ত জরুরী। মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং অসতর্কভাবে যানবাহন চালানো থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।পাশাপাশি সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি আহ্বান জানান বক্তরা।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় একটি প্রাণহানির এর সঙ্গে একটি পরিবারও বিপর্যস্ত হয়ে পড়ে।তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও সাধারণ মানুষকে নির্দিষ্ট অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা পত্নীতলা উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ কুমার ও মোঃ মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, রোকনুজ্জামান, রিন্টু কুমার, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক প্রকাশ কুমার মন্ডল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, দপ্তর সম্পাদক মোঃ ইউনুছার রহমান,প্রচার সম্পাদক নাসিম আহমেদ ইমন, প্রকাশনা সম্পাদক হাসিবুল্লাহ মেজবা, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রহমান, সমাজকল্যাণ, ক্রীড়া ও যুবসমাজ সম্পাদক মোঃ আরাফাত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা এবং কার্যকরী সদস্য মোঃ হেলাল উদ্দিন সহ অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দরা।আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনা মরহুমা জাহানারা কাঞ্চন সহ সকল সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রতিবেদকের নাম 




















