Dhaka ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে, জানাজায় মানুষের ঢল ‎ এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০ হাজার শিক্ষার্থী অপ্রতিম হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন

লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মান্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ নারগিছ খাতুন (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) রাত ০৩:৩০ ঘটিকার সময় মোহরকয়া পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। আসামিদের নিজ বসতবাড়ির টিনসেড উত্তর দুয়ারী ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। আটকের পর থানা পুলিশ রেকর্ডপত্র যাচাই করে জানতে পারে যে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

 

১ নম্বর আসামি মোছাঃ নারগিছ খাতুনের বিরুদ্ধে পূর্বের ২টি মামলা পাওয়া যায়:লালপুর থানার এফআইআর নং-১ (তারিখ: ০২ ডিসেম্বর, ২০২৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানার এফআইআর নং-৬/৬ (তারিখ: ০৫ জানুয়ারি, ২০২১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায়।২ নম্বর আসামি মোঃ মান্টু মিয়ার বিরুদ্ধে পূর্বের ১টি মামলা রয়েছে:লালপুর থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২২ অক্টোবর, ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮
Tag :
জনপ্রিয় পোস্ট

এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মান্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ নারগিছ খাতুন (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) রাত ০৩:৩০ ঘটিকার সময় মোহরকয়া পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। আসামিদের নিজ বসতবাড়ির টিনসেড উত্তর দুয়ারী ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। আটকের পর থানা পুলিশ রেকর্ডপত্র যাচাই করে জানতে পারে যে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

 

১ নম্বর আসামি মোছাঃ নারগিছ খাতুনের বিরুদ্ধে পূর্বের ২টি মামলা পাওয়া যায়:লালপুর থানার এফআইআর নং-১ (তারিখ: ০২ ডিসেম্বর, ২০২৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানার এফআইআর নং-৬/৬ (তারিখ: ০৫ জানুয়ারি, ২০২১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায়।২ নম্বর আসামি মোঃ মান্টু মিয়ার বিরুদ্ধে পূর্বের ১টি মামলা রয়েছে:লালপুর থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২২ অক্টোবর, ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার!