Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কয়ার মাস্টার বাড়ি বাজারে চীনা ফুশেং সিগারেটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ১৮ মামলায় জর্জরিত এক পরিবার, হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব শালিখার সিমাখালী বাজার ব্রিজে ট্রাক দুর্ঘটনা, আহত চালক ও হেলপার মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা

দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নে এই যৌথ অভিযান চালানো হয়। ​অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।​

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই দিনে বড়শালঘর ইউনিয়নে পরিচালিত অপর এক অভিযানে আরও ২টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। অভিযানে মোট ৪টি ড্রেজার এবং ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ​

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ।

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে সংলগ্ন ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। ​

আরও পড়ুনঃ  ধুনটে ইছামতীর তীরে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা

তিনি আরও জানান, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

আপডেটের সময়: ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নে এই যৌথ অভিযান চালানো হয়। ​অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।​

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই দিনে বড়শালঘর ইউনিয়নে পরিচালিত অপর এক অভিযানে আরও ২টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। অভিযানে মোট ৪টি ড্রেজার এবং ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ​

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ।

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে সংলগ্ন ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। ​

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন