
মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাবমুক্ত রেখে মাটির প্রাণ ফেরাতে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষিন্দর গ্রামের ‘মেসার্স চায়না এগ্রো ফার্ম’। বাণিজ্যিকভাবে মানসম্মত ট্রাইকো-কম্পোস্ট ও ভার্মি-কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন এবং সফল বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনছে ঘাটাইল উপজেলার ১৩ নং লক্ষিন্দর ইউনিয়ন এলাকার বাসিন্দা হযরত আলী ও মাজেদা আক্তারের ছেলে উদ্যোক্তা সেলিম মিয়া ও তাঁর স্ত্রী মোছাঃ চায়না যৌথ প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই উদ্যোগ। যথাযথ প্রশাসনিক নিয়মে (ট্রেড লাইসেন্স বুক নং ০১, লাইসেন্স নং-২৮) পরিচালিত সিকদারবাড়ি-উত্তর লক্ষিন্দর (মুরাইদ, ডাকঘর: লক্ষিন্দর-১৯৮৪) এলাকার এই প্রতিষ্ঠানটি এখন স্থানীয় কৃষকদের মাঝে এক নির্ভরযোগ্য নাম।
ফার্মটিতে ল্যাব পরীক্ষিত উপাদান সম্বলিত ক্যালসিয়াম ও ফসফরাসযুক্ত ক্যালসিয়াম কার্বোনেট পাউডার এবং উচ্চগুণসম্পন্ন ট্রাইকো-কম্পোস্ট ও ভার্মি-কম্পোস্ট উন্নত প্রক্রিয়ায় প্রস্তুত করা হচ্ছে। সরাসরি কৃষি জমিতে এসব পরিবেশবান্ধব জৈব সার ব্যবহারের ফলে জমির আর্দ্রতা ও টেকসই উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় কৃষকদের বিশাল চাহিদা মেটানোর পাশাপাশি মেসার্স চায়না এগ্রো ফার্ম দেশের অন্যান্য অঞ্চলেও সুনামের সাথে এই জৈব সার সরবরাহ করছে।
পরিবেশবান্ধব এই উদ্যোগকে আরও প্রযুক্তিগত ও বিস্তৃত রূপ দিতে সার্বিক সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (SSS)’। এটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর অর্থায়নে পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART)’ প্রকল্পের আওতাভুক্ত একটি সফল বাণিজ্যিক উদ্যোগ। তবে এই সম্ভাবনাময় উদ্যোগটিকে উপজেলাজুড়ে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে ঘাটাইল উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। ফার্মের স্বত্বাধিকারী সেলিম মিয়া ও মোছাঃ চায়না জানান, “মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের হাতে ল্যাব-পরীক্ষিত বিষমুক্ত জৈব সার পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। উপজেলা কৃষি অফিসের কারিগরি দিকনির্দেশনা ও উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে প্রদর্শনী ক্ষেতে এই সারের ব্যবহারে উৎসাহিত করা হলে এলাকার কৃষকরা আরও উপকৃত হবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে এই ফার্মটি সম্প্রসারণ করে স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব।”
স্থানীয় কৃষকরা জানান, মেসার্স চায়না এগ্রো ফার্মের উৎপাদিত জৈব সার ও ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহারে ফসলের রোগবালাই কম হচ্ছে এবং কম খরচে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারি পর্যায়ে এই ফার্মের বিষমুক্ত সার প্রদর্শনী ও প্রসারে উপজেলা কৃষি দপ্তর ও প্রশাসনের অভিভাবকত্ব পেলে এটি ঘাটাইলের কৃষি খাতের জন্য মডেল হিসেবে দাঁড়াবে। (যোগাযোগ: মেসার্স চায়না এগ্রো ফার্ম, গ্রাম: সিকদারবাড়ি-উত্তর লক্ষিন্দর, ডাকঘর: লক্ষিন্দর-১৯৮৪, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল। মোবাইল: ০১৭৩৩৭৫৯০৭১
প্রতিবেদকের নাম 


















