Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

কুমিল্লার আলোচিত ইমু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​কুমিল্লার বরুড়ায় ৯ বছরের শিশু নাদিয়া সুলতানা ইমুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. জসিম উদ্দিন (২২) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।​দণ্ডপ্রাপ্ত জসিম বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া পূর্ব কলোনীপাড়া গ্রামের মনোহর আলীর ছেলে। নিহত ইমু একই এলাকার মনজুমা বেগমের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় ইমু। সন্দেহবশত স্থানীয়রা প্রতিবেশী জসিমকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে ইমুর মরদেহ উদ্ধার করা হয়।​আইনজীবী জয়নাল আবেদীন জানান, জসিম শিশুটিকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বললে ইমুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জসিম। ​এদিকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ইমুর মা মনজুমা বেগম বলেন, আমার মেয়েকে অতি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম। সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল করব।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

কুমিল্লার আলোচিত ইমু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​কুমিল্লার বরুড়ায় ৯ বছরের শিশু নাদিয়া সুলতানা ইমুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. জসিম উদ্দিন (২২) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।​দণ্ডপ্রাপ্ত জসিম বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া পূর্ব কলোনীপাড়া গ্রামের মনোহর আলীর ছেলে। নিহত ইমু একই এলাকার মনজুমা বেগমের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় ইমু। সন্দেহবশত স্থানীয়রা প্রতিবেশী জসিমকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে ইমুর মরদেহ উদ্ধার করা হয়।​আইনজীবী জয়নাল আবেদীন জানান, জসিম শিশুটিকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বললে ইমুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জসিম। ​এদিকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ইমুর মা মনজুমা বেগম বলেন, আমার মেয়েকে অতি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম। সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল করব।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ