Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের শিক্ষা, কৃষি এবং নারী ক্ষমতায়নের গতি আরও বেগবান করতে বান্দরবানে বিশেষ উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।বান্দরবান ইউনিট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের এই মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের মাধ্যমে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাশাপাশি পাওয়ার টিলার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এই অঞ্চলকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ের শিক্ষা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।সভাপতির বক্তব্যে মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবসময় পাহাড়ের মানুষের পাশে আছে। শিক্ষা, কৃষি এবং নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আমাদের এই ধরণের উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কৃষক এবং সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন। সামগ্রী বিতরণ শেষে উপকারভোগীরা এই জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

আপডেটের সময়: ০২:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের শিক্ষা, কৃষি এবং নারী ক্ষমতায়নের গতি আরও বেগবান করতে বান্দরবানে বিশেষ উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।বান্দরবান ইউনিট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের এই মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের মাধ্যমে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে

পাশাপাশি পাওয়ার টিলার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এই অঞ্চলকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ের শিক্ষা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।সভাপতির বক্তব্যে মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবসময় পাহাড়ের মানুষের পাশে আছে। শিক্ষা, কৃষি এবং নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আমাদের এই ধরণের উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কৃষক এবং সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন। সামগ্রী বিতরণ শেষে উপকারভোগীরা এই জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পানছড়িতে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রশিক্ষণ