
এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের হাতে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, আনারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এ ছাড়া সোহেল কাজী, আইয়ুব কাজী, কাওছার আলম বাবু, আব্দুল বারিক মোল্লা, শাহীন, মিজান, লিয়ন, জনী মন্ডল, রবিউল ইসলামসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে অসুস্থ ও চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। রোগীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি দিবসটি পালন করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
















