Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

আছিরুল ইসলাম, হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধি:

ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দু’দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন। এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

আরও পড়ুনঃ  কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১৩ রোগী মধ্যে ডেঙ্গু ৫২
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি

আপডেটের সময়: ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আছিরুল ইসলাম, হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধি:

ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দু’দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন। এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত