Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পৃথক তিনটি মামলায় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। ওই মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদের দায়ের করা ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মামদুদুর রহমান ময়নুল (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধেরুয়াহাটি গ্রামের মো. আকতার হোসেন তালুকদারের ছেলে।
অন্যদিকে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটে। ওই সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ এনে ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার আসামি গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মো. আবু বক্কর সরকার (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

এছাড়া নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৮৯৭ পিস ট্যাপেন্টাডল সহ স্বামী-স্ত্রী আটক, মাদক নির্মূলে পুলিশের কঠোর বার্তা

বুধবার (২ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বাঁশহাটা গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ আব্দুস সোবাহান প্রাংয়ের ছেলে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ

পুলিশ জানায়, ধুনট থানায় দায়ের করা নাশকতার মামলায় রফিকুল ইসলাম ওরফে বাচ্চু গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক ৩ টি মামলার আসামি হিসেবে ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার।

আপডেটের সময়: ০৬:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পৃথক তিনটি মামলায় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। ওই মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদের দায়ের করা ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মামদুদুর রহমান ময়নুল (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধেরুয়াহাটি গ্রামের মো. আকতার হোসেন তালুকদারের ছেলে।
অন্যদিকে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটে। ওই সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ এনে ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার আসামি গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মো. আবু বক্কর সরকার (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে।

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

এছাড়া নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

বুধবার (২ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বাঁশহাটা গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ আব্দুস সোবাহান প্রাংয়ের ছেলে।

আরও পড়ুনঃ  ধুনটে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ