
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধিতে নদীভাঙনে বসতবাড়ি হারা ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার বিলমাড়িয়া বাজারস্থ হাটসেডে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাউল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন।
সম্প্রতি বিলমাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওসারা সুলতানপুর পদ্মার চরে নদীতে পানি বৃদ্ধির ফলে চরম ভাঙন দেখা দেয়। এতে ৩০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের প্রতিটির মাঝে ৩০ কেজি করে সরকারি (জিআর) চাল তুলে দেওয়া হয়।
এসময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বিলমাড়িয়া ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদকের নাম 

















