Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বড় ছেলে মো. মোশারফ হোসেন বাবুর বিরুদ্ধে নির্যাতন, গালিগালাজ ও গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা বেওয়া। সম্পত্তি লিখে নেওয়ার জন্য ছেলে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ফাতেমা বেওয়া।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেওয়া অভিযোগ করেন, তাঁর বড় ছেলে মোশারফ হোসেন বাবু প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সম্পত্তি তাঁর নামে লিখে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। একাধিকবার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ তাঁর।
ফাতেমা বেওয়া বলেন, গত ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মোশারফ হোসেন বাবু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে কোনো কারণ ছাড়াই তাঁকে ও তাঁর ছোট ছেলে ইমরান হোসেনকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মোশারফ হাতে থাকা ধারালো ছুরি তাঁর গলায় ধরে হত্যার হুমকি দেন। পরে রাত আনুমানিক ২টার দিকে তাঁকে জোরপূর্বক বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকার শুনে ছোট ছেলে ইমরান হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বিষয়টি বুঝতে পেরে মোশারফ তাঁকে ছেড়ে দেন। তবে ভবিষ্যতে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বৃদ্ধা।
এ ঘটনায় গত ৩০ আগস্ট নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফাতেমা বেওয়া। তাঁর ছোট ছেলে ইমরান হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার অভিযুক্তের
তবে মায়ের করা এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন বাবু। তিনি বলেন, মাকে গালিগালাজ করা কিংবা গলায় ছুরি ধরার অভিযোগ সত্য নয়। তিনি শুধু তাঁর ন্যায্য অংশের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন। কিন্তু তাঁর মা ছোট ছেলের পক্ষ নিয়ে তাঁকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

আপডেটের সময়: ০৬:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বড় ছেলে মো. মোশারফ হোসেন বাবুর বিরুদ্ধে নির্যাতন, গালিগালাজ ও গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা বেওয়া। সম্পত্তি লিখে নেওয়ার জন্য ছেলে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ফাতেমা বেওয়া।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেওয়া অভিযোগ করেন, তাঁর বড় ছেলে মোশারফ হোসেন বাবু প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সম্পত্তি তাঁর নামে লিখে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। একাধিকবার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ তাঁর।
ফাতেমা বেওয়া বলেন, গত ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মোশারফ হোসেন বাবু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে কোনো কারণ ছাড়াই তাঁকে ও তাঁর ছোট ছেলে ইমরান হোসেনকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মোশারফ হাতে থাকা ধারালো ছুরি তাঁর গলায় ধরে হত্যার হুমকি দেন। পরে রাত আনুমানিক ২টার দিকে তাঁকে জোরপূর্বক বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকার শুনে ছোট ছেলে ইমরান হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বিষয়টি বুঝতে পেরে মোশারফ তাঁকে ছেড়ে দেন। তবে ভবিষ্যতে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বৃদ্ধা।
এ ঘটনায় গত ৩০ আগস্ট নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফাতেমা বেওয়া। তাঁর ছোট ছেলে ইমরান হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার অভিযুক্তের
তবে মায়ের করা এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন বাবু। তিনি বলেন, মাকে গালিগালাজ করা কিংবা গলায় ছুরি ধরার অভিযোগ সত্য নয়। তিনি শুধু তাঁর ন্যায্য অংশের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন। কিন্তু তাঁর মা ছোট ছেলের পক্ষ নিয়ে তাঁকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক