Dhaka ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য কর্মকর্তা কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান নবীন শিক্ষার্থীরা রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে : এমপি বাদশা লালপুর বাজারে স্বস্তি: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় জনসাধারণের চলাচলে এসেছে প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

হাসিমুখের আড়ালে জীবনযুদ্ধ,থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট রাহাতের পাশে জেলা প্রশাসন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

এহসানুল আসিফ মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: অন্যের মুখে হাসি ফোটানোই যেন ১২ বছর বয়সী শিশু রাহাত হোসেনের আনন্দ।নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মজার মজার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে ছোট্ট এই কনটেন্ট ক্রিয়েটর। তার ভিডিও দেখে হাসেন অনেকে।কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে রয়েছে এক শিশুর কঠিন জীবনসংগ্রাম।

জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রাহাতকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে অসুস্থতার সঙ্গে। নিয়মিত চিকিৎসা ও রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার দিনমজুর বাবা ও পরিবার।রাহাতের এই সংগ্রামী জীবনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।বিষয়টি নজরে আসার পর ৩ নভেম্বর মঙ্গলবার তাকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ  শার্শায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেখানে তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়।শুধু আর্থিক সহায়তা দিয়েই নয়, রাহাতের চিকিৎসা ও ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন অনুদান ও সহায়তা পেতে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে রাহাত ও তার পরিবারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাভারের শ্রমিক-পুলিশ সং*ঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের মেধাবী ও সংগ্রামী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।একদিকে অসুস্থতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই, অন্যদিকে নিজের প্রতিভা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা—এভাবেই এগিয়ে চলেছে ছোট্ট রাহাত।তার এই জীবনসংগ্রামে জেলা প্রশাসনের মানবিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা স্বস্তি ও নতুন আশার আলো হয়ে এসেছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান

হাসিমুখের আড়ালে জীবনযুদ্ধ,থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট রাহাতের পাশে জেলা প্রশাসন

আপডেটের সময়: ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: অন্যের মুখে হাসি ফোটানোই যেন ১২ বছর বয়সী শিশু রাহাত হোসেনের আনন্দ।নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মজার মজার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে ছোট্ট এই কনটেন্ট ক্রিয়েটর। তার ভিডিও দেখে হাসেন অনেকে।কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে রয়েছে এক শিশুর কঠিন জীবনসংগ্রাম।

জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রাহাতকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে অসুস্থতার সঙ্গে। নিয়মিত চিকিৎসা ও রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার দিনমজুর বাবা ও পরিবার।রাহাতের এই সংগ্রামী জীবনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।বিষয়টি নজরে আসার পর ৩ নভেম্বর মঙ্গলবার তাকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ  চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

সেখানে তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়।শুধু আর্থিক সহায়তা দিয়েই নয়, রাহাতের চিকিৎসা ও ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন অনুদান ও সহায়তা পেতে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে রাহাত ও তার পরিবারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের মেধাবী ও সংগ্রামী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।একদিকে অসুস্থতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই, অন্যদিকে নিজের প্রতিভা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা—এভাবেই এগিয়ে চলেছে ছোট্ট রাহাত।তার এই জীবনসংগ্রামে জেলা প্রশাসনের মানবিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা স্বস্তি ও নতুন আশার আলো হয়ে এসেছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ী সোনামাই বেওয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত