Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য কর্মকর্তা কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান নবীন শিক্ষার্থীরা রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে : এমপি বাদশা লালপুর বাজারে স্বস্তি: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় জনসাধারণের চলাচলে এসেছে প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে শহরের কেজাহান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, মূলনীতি, ইসলামী আদর্শ এবং নৈতিকতাভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংগঠনের রাজনৈতিক দর্শন ও ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে দলের পরিচিতিমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে অনেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তাঁদের কয়েকজন সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী রমেশ সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআইয়ের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

 

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সংগঠনটি ধারাবাহিকভাবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাঁরা আরও বলেন, ইসলামের সৌন্দর্য, মানবিকতা ও জীবনব্যবস্থার আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক ও আদর্শভিত্তিক জীবন গঠনের সচেতনতা বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর এবং ভোলা সদর থানা শাখার সভাপতি মাওলানা আরিফ বিল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। দাওয়াতি মাস উপলক্ষে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া, নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  লামায় জাতীয় যুব দিবস উদযাপিত: কর্মমুখী যুবসমাজ গঠনে গুরুত্বারোপ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

আপডেটের সময়: ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে শহরের কেজাহান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, মূলনীতি, ইসলামী আদর্শ এবং নৈতিকতাভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংগঠনের রাজনৈতিক দর্শন ও ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে দলের পরিচিতিমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে অনেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তাঁদের কয়েকজন সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

 

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সংগঠনটি ধারাবাহিকভাবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাঁরা আরও বলেন, ইসলামের সৌন্দর্য, মানবিকতা ও জীবনব্যবস্থার আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক ও আদর্শভিত্তিক জীবন গঠনের সচেতনতা বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী রমেশ সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআইয়ের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর এবং ভোলা সদর থানা শাখার সভাপতি মাওলানা আরিফ বিল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। দাওয়াতি মাস উপলক্ষে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া, নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন