Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে: আখতার হোসেন এমপি

রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী, ফাইনালে উভয় দলের সমান ফলাফলের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, নয় দিনব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার সুযোগ তৈরি হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক- প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী, ফাইনালে উভয় দলের সমান ফলাফলের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন

আয়োজক সূত্রে জানা গেছে, নয় দিনব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার সুযোগ তৈরি হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪