Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন

মো. আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, আগুন লাগার সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুটিতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তাঁরা বাসে আগুন দেখতে পান। এরপর এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা জানেন না।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন দেখতে পান তাঁরা। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।

তিনি আরও বলেন, জেলার সর্বত্র পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন

আপডেটের সময়: ০৪:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মো. আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, আগুন লাগার সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুটিতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তাঁরা বাসে আগুন দেখতে পান। এরপর এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা জানেন না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন দেখতে পান তাঁরা। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে ভোররাতে তিন স্থানে নাশকতার চেষ্টা, সড়কে গাছ ও ব্যাংকের বাইরে আগুন