Dhaka ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার অ’সময়ের টানা ৪’দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো’ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক- প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

 

এসময় পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি মরা করতোয়া নদী খনন, রংপুর চিনিকল পরিদর্শন, রংপুর ইপিজেডের ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং দুইটি স্থানে পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়। প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক- প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

এসময় পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি মরা করতোয়া নদী খনন, রংপুর চিনিকল পরিদর্শন, রংপুর ইপিজেডের ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং দুইটি স্থানে পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়। প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন