Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

রাঙ্গুনিয়ায় এসএসসি-দাখিলে পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ শিক্ষার্থী

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫৫ শতাংশ। উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে উপজেলা থেকে মোট ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে পোমরা শহীদ জিয়া আনসারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২ দশমিক ৯২ শতাংশ।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অন্যদিকে জিপিএ-৫ অর্জনের সংখ্যায় এগিয়ে রয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১ জন, রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ জন এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, কয়েকটি বিদ্যালয়ের পাসের হার ৬০ শতাংশের ওপরে থাকলেও কিছু প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে রয়েছে। ফলে একই উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

রাঙ্গুনিয়ার ১৫টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলেও প্রতিষ্ঠানভেদে সাফল্যের পার্থক্য রয়েছে। পাসের হারে সবার ওপরে রয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা-ই-তায়্যিবিয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
এছাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় পাসের হার ৭০ দশমিক ৯১ শতাংশ, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসায় ৬৮ দশমিক ১২ শতাংশ এবং উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৬১ দশমিক ৯০ শতাংশ।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

ফল প্রকাশের পর উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। একই সঙ্গে তুলনামূলক কম পাসের হার পাওয়া প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

রাঙ্গুনিয়ায় এসএসসি-দাখিলে পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ শিক্ষার্থী

আপডেটের সময়: ০৫:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫৫ শতাংশ। উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে উপজেলা থেকে মোট ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে পোমরা শহীদ জিয়া আনসারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২ দশমিক ৯২ শতাংশ।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অন্যদিকে জিপিএ-৫ অর্জনের সংখ্যায় এগিয়ে রয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১ জন, রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ জন এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, কয়েকটি বিদ্যালয়ের পাসের হার ৬০ শতাংশের ওপরে থাকলেও কিছু প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে রয়েছে। ফলে একই উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার ১৫টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলেও প্রতিষ্ঠানভেদে সাফল্যের পার্থক্য রয়েছে। পাসের হারে সবার ওপরে রয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা-ই-তায়্যিবিয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
এছাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় পাসের হার ৭০ দশমিক ৯১ শতাংশ, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসায় ৬৮ দশমিক ১২ শতাংশ এবং উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৬১ দশমিক ৯০ শতাংশ।

আরও পড়ুনঃ  দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন