Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার উদ্ধার বিপুল পরিমাণ মাদকের চালান বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে ছাত্রী মেসে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার

ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ ইন্টার্ন চিকিৎসক-স্বজন সংঘর্ষে আহত ১২, পুলিশ হেফাজতে ৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হাসপাতাল চত্বরে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে স্বজনদের পক্ষের ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৫০) অ্যাজমায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মালেকের মৃত্যুর পর স্বজনেরা অভিযোগ করেন, ভুল ইনজেকশন প্রয়োগের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে স্বজনেরা জড়ো হন। একপর্যায়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকেরা স্বজনদের পক্ষের ছয়জনকে আটক করে রাখেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন তানরিন (২৬), নিশিন্দারা; রাকিবুল হাসান (১৯), ফুলবাড়ী; প্রান্ত (২২), ফুলবাড়ী; এম এম মিনহাজ (১৮), ফুলবাড়ী; নাফিউল (২৬), ফুলবাড়ী দক্ষিণপাড়া এবং বিপ্লব হোসেন (২৬), নামাজগড় ভান্ডারী মসজিদ এলাকা, বগুড়া। এদিকে সংঘর্ষের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  শরণখোলায় টানা বৃষ্টিতে সড়কে খানাখন্দ, গাছ পড়ে বন্ধ চলাচল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আব্দুল মালেকের মৃত্যুর সঙ্গে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগের কোনো সম্পর্ক ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ ইন্টার্ন চিকিৎসক-স্বজন সংঘর্ষে আহত ১২, পুলিশ হেফাজতে ৬

আপডেটের সময়: ০৩:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হাসপাতাল চত্বরে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে স্বজনদের পক্ষের ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৫০) অ্যাজমায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

মালেকের মৃত্যুর পর স্বজনেরা অভিযোগ করেন, ভুল ইনজেকশন প্রয়োগের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে স্বজনেরা জড়ো হন। একপর্যায়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকেরা স্বজনদের পক্ষের ছয়জনকে আটক করে রাখেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন তানরিন (২৬), নিশিন্দারা; রাকিবুল হাসান (১৯), ফুলবাড়ী; প্রান্ত (২২), ফুলবাড়ী; এম এম মিনহাজ (১৮), ফুলবাড়ী; নাফিউল (২৬), ফুলবাড়ী দক্ষিণপাড়া এবং বিপ্লব হোসেন (২৬), নামাজগড় ভান্ডারী মসজিদ এলাকা, বগুড়া। এদিকে সংঘর্ষের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আব্দুল মালেকের মৃত্যুর সঙ্গে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগের কোনো সম্পর্ক ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী