
মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, স্থানীয় এমপি রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। দোয়া মাহফিলে এমপি ও তার সহধর্মিনীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, এমপির একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলামসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হাসান।
প্রতিবেদকের নাম 


















