Dhaka ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার উদ্ধার বিপুল পরিমাণ মাদকের চালান বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে ছাত্রী মেসে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার

বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে পরিচালিত হবে। হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা ও অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরবাসী এখন ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। এদিকে দুপুর ১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার

এর আগে, সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক সংস্কারের কাজ যাতে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে

আপডেটের সময়: ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে পরিচালিত হবে। হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা ও অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে “আমার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে ২টি টিউবওয়েল স্হাপন

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরবাসী এখন ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। এদিকে দুপুর ১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লা বিভাগ নিয়ে ধানাই-পানাই করবেন না : জামায়াত আমির

এর আগে, সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক সংস্কারের কাজ যাতে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  পরমাণু যুদ্ধের পথেই কি বিশ্ব