Dhaka ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

‎‎এম. আজাদ খান, স্টফ রিপোর্টার, বগুড়া:
‎‎বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। একই ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।
‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারি সফরে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে দেখতে পেয়ে তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন।

‎দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন সাইদুর রহমান বাচ্চু
Tag :
জনপ্রিয় পোস্ট

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ১২:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

‎‎এম. আজাদ খান, স্টফ রিপোর্টার, বগুড়া:
‎‎বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। একই ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।
‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারি সফরে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে দেখতে পেয়ে তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন।

‎দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

আরও পড়ুনঃ  জামালপুরে নারী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড