Dhaka ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে’: ত্রাণ বিতরণকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

কাউনিয়া রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ফ্রিজ, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ​সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতছড়া গ্রামের মোসলিম উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী পরিবারগুলোর ঘরবাড়িতে ধরে যায়। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তারা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, আগুনে তাদের নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ১টি গরু, ৫টি ছাগল, ৩টি ফ্রিজ, প্রায় ২০ মণ ধান, চালসহ পরনের কাপড় ও যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা পরিবারগুলো সরকারি-বেসরকারি সহায়তার জন্য বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা করে সরকারি প্রয়োজনীয় সব ধরণের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত হয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে!

আরও পড়ুনঃ  পানছড়িতে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

আপডেটের সময়: ০৭:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়া রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ফ্রিজ, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ​সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতছড়া গ্রামের মোসলিম উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী পরিবারগুলোর ঘরবাড়িতে ধরে যায়। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তারা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, আগুনে তাদের নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ১টি গরু, ৫টি ছাগল, ৩টি ফ্রিজ, প্রায় ২০ মণ ধান, চালসহ পরনের কাপড় ও যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা পরিবারগুলো সরকারি-বেসরকারি সহায়তার জন্য বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা করে সরকারি প্রয়োজনীয় সব ধরণের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত হয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে!

আরও পড়ুনঃ  চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার আসামির তথ দেশীয় অস্ত্র উদ্ধার