
মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে এবং পাশের ৩টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বুধবার (৭ অক্টোবর)দিবাগত রাত আনুমানিক ১২ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে এসে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাজার ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাত ১২ টায় শহীদ সু ষ্টোর নামক জুতার দোকান হতে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের ভয়াবহ তীব্রতায় পার্শ্ববর্তী আদর্শ ফার্মেসী, মনিরের মুদি দোকান ও মাইনউদ্দিনের মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এবং পার্শ্ববর্তী নেছার আহম্মদের মুদি দোকান, রফিকের মুদি দোকান ও ফরিদ ডাক্তারের ঔষধের দোকান আংশিক পুড়ে যায়।
এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২৫/৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মালিকদের। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসের লিডার রবিউল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নি কান্ডের সুত্রপাত ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদকের নাম 


















