Dhaka ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪০ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি এবং জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধে কুমিল্লায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ২৫ টাকার কোমল পানীয় ৩০ টাকায় বিক্রির অভিযোগ করায় জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা পুরস্কার পেয়েছেন এক সচেতন ভোক্তা। ​মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ঝাগরজুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার রোড স্টার হোটেলের ‘মাহি ফুড কর্নার’-এ এক ভোক্তা ২৫ মিলিলিটারের একটি ‘ডিউ’ কোমল পানীয়ের গায়ে নির্ধারিত মূল্য ২৫ টাকা লেখা থাকলেও তার কাছ থেকে ৩০ টাকা রাখার অভিযোগ করেন। ​অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিয়মানুযায়ী অভিযোগকারী সেই গ্রাহককে জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা প্রোদনা (পুরস্কার) হিসেবে প্রদান করা হয়। এদিকে একই অভিযানে ঝাগরজুলির এস.কে ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ এর ৪৮ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি জ্বালানি তেল পরিমাপেও মারাত্মক ঘাটতির প্রমাণ পাওয়া যায়। ​পরীক্ষায় দেখা যায়, সেখানে প্রতি পাঁচ লিটারে অকটেনে ১২০ মিলিলিটার, পেট্রোলে ১৩০ মিলিলিটার এবং ডিজেলে ১১০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। ​অভিযানকালে সিলভাম গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। ​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ, সঠিক পরিমাণে পণ্য সরবরাহ এবং সরকারি মূল্যে সিলভাম গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এমনভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৩:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি এবং জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধে কুমিল্লায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ২৫ টাকার কোমল পানীয় ৩০ টাকায় বিক্রির অভিযোগ করায় জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা পুরস্কার পেয়েছেন এক সচেতন ভোক্তা। ​মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ঝাগরজুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার রোড স্টার হোটেলের ‘মাহি ফুড কর্নার’-এ এক ভোক্তা ২৫ মিলিলিটারের একটি ‘ডিউ’ কোমল পানীয়ের গায়ে নির্ধারিত মূল্য ২৫ টাকা লেখা থাকলেও তার কাছ থেকে ৩০ টাকা রাখার অভিযোগ করেন। ​অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিয়মানুযায়ী অভিযোগকারী সেই গ্রাহককে জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা প্রোদনা (পুরস্কার) হিসেবে প্রদান করা হয়। এদিকে একই অভিযানে ঝাগরজুলির এস.কে ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ এর ৪৮ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি জ্বালানি তেল পরিমাপেও মারাত্মক ঘাটতির প্রমাণ পাওয়া যায়। ​পরীক্ষায় দেখা যায়, সেখানে প্রতি পাঁচ লিটারে অকটেনে ১২০ মিলিলিটার, পেট্রোলে ১৩০ মিলিলিটার এবং ডিজেলে ১১০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। ​অভিযানকালে সিলভাম গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। ​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ, সঠিক পরিমাণে পণ্য সরবরাহ এবং সরকারি মূল্যে সিলভাম গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এমনভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস